ইভ্যালি অনলাইন শপিং মল – রিভিউ

Aug 4, 2020 | রিভিউ | 0 comments

ইভ্যালি অনলাইন শপিং মল - রিভিউ 1

ই-ভ্যালি নিয়ে বিস্তর লেখার আছে। কিন্তু তার বেশিরভাগই নেগেটিভ। তাই ছোট করে কিছু বলি।

ই-ভ্যালি স্ব-ঘোষিত দেশসেরার বিজ্ঞাপন নিয়ে মার্কেটে দাপিয়ে বেড়ালেও, ইংরেজীতে যাকে "বুলশিটিং" বলে আমার কাছে সেটাই।

সোশ্যাল মিডিয়ায় ই-ভ্যালির নামে হাজার হাজার নেগেটিভ কমেন্ট আর টাকা আটকে থাকার বর্ননা থাকলেও মানুষ কেন যেন সাবধান হচ্ছে না!

বাঙ্গালীর জন্মগত দোষ হল "লোভ"। চটকদার মার্কেটিং আর ক্যাশব্যাকের লোভে পড়ে তারা নিজেদের টাকা আটকিয়ে ফেলে ই-ভ্যালির চক্করে।

সাইট ডিজাইন, পেমেন্ট গেটওয়ে, মার্চেন্ট পোর্টাল সব কিছু প্রফেশনাল লেভেলের। কিন্তু একটা অনলাইন বিজনেসের মূল যে কাস্টমার, তাদেরকেই নানা ভাবে ঘোরায় এই লিমিটেড কোম্পানি।

কেউই অফারে পন্য কেনার আগে ঠিক করে তাদের শর্তগুলো পড়ে দেখেন না। আর কিছু ঝামেলা হলে ফেইসবুকে না বলে ভোক্তা অধিকারেও বলেন না।

ভেবে দেখুনতো একজন বিক্রেতা কি আপনাকে ফ্রিতে তার পন্য দেবে? তাহলে ১৩০% ক্যাশব্যাকের মত অফারে আপনারা ঝাঁপিয়ে পড়েন কেন বলুনতো?

ইভ্যালি অনলাইন শপিং মল - রিভিউ 2

দারাজ নিয়েও অনেকের ক্লেইম দেখেছি। সেখানেও এরকম অনেক মার্চেন্ট থাকে। কিন্তু ই-ভ্যালির বিজনেস মডেলকে একটা প্রতারনা বলা ছাড়া আসলে কিছুই বলা যায় না। স্ক্যাম সাইট বলতে পারতাম কিন্তু কিছু কাস্টমারের প্রোডাক্ট তারা ডেলিভারি করে। আর বাদ বাকিদের টাকা নিয়ে বসে থেকে তা দিয়ে ডিম ফোটায়।

একটা প্রোডাক্ট অর্ডার করবার পরে সেটা কবে পাবেন তার নিশ্চয়তা স্বয়ং ই-ভ্যালির লোকজনও আপনাকে দিতে পারবে না। এরকম শপিং সাইট থেকে কেন কিছু অর্ডার করতে যাবেন?

দয়া করে অর্ডার করার আগে, তাদের পেইজের কমেন্ট সেকশন, গুগলের রিভিউ পেইজ একটু ঘুরে আসুন। আপনার সময় এবং টাকা দুটোই বেঁচে যাবে।

0 Comments

আপনার মতামত দিনঃ

Share This